এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে বরিশাল বোর্ডে পাস ৩০ জন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩৫
 
বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ২০১৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে আরো ৩০ জন শিক্ষার্থী পাস করেছেন। শনিবার বরিশাল বোর্ড কর্তৃপক্ষ পুনর্নিরীক্ষণের এ ফল ঘোষণা করে।
 
ফল পুনর্নিরীক্ষণের জন্য মোট ১৯ হাজার ৬৯৯ শিক্ষার্থী আবেদন করেছিলেন। এদের মধ্যে ৫ হাজার ৭২৬ জনের আবেদন মঞ্জুর হয়। তাদের মধ্যে মোট ৭৮ জনের ফল পরিবর্তন হয়েছে। এদের মধ্যে অকৃতকার্য ৩০ জন পাস করেছেন ও নতুন করে দুইজন জিপিএ-৫ পেয়েছেন।
 
গত ১৮ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। এরপর পুনর্নিরীক্ষণের আবেদন নেয়া হয়। 
 
এবার বরিশাল বোর্ডে পাসের হার ৭০ দশমিক ১৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৭৮৭ জন।
 
 
ইত্তেফাক/কেকে