যশোর শিক্ষা বোর্ডের অধীন ২০১৬ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষায় ১৪৩ জনের ফল পরিবর্তন হয়েছে। এরমধ্যে অকৃতকার্য ৩৯ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছেন। একই সঙ্গে জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন। শনিবার বোর্ডের ওয়েবসাইটে পুনঃনিরীক্ষার এ ফল প্রকাশ করা হয়েছে।
যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র বলেন, এ বছর ৩১ হাজার ৯৫৬ জন পরীক্ষার্থী খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছিল। খাতা পুনঃনিরীক্ষায় ১৪৩ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এরমধ্যে অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছেন ৩৯ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন।
গত ১৮ আগস্ট এইচএসসির ফল প্রকাশিত হয়। সারাদেশের মধ্যে সর্বোচ্চ যশোর বোর্ডে পাশের হার ছিল ৮৩ দশমিক ৪২ শতাংশ। প্রকাশিত ফলে জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৫৮৬জন। খাতা পুনঃনিরীক্ষার জিপিএ-৫ ও পাসের হার আরো বেড়ে গেল।
ইত্তেফাক/কেকে
