এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে রাজশাহী বোর্ডে পাস ১১২ জন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ২১:৩৭
 
রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে ২০১৬ সালের এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাতটায় এ ফল প্রকাশ করা হয়। 
 
এ বছর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখা মিলে ৪০ হাজার ৮১৬ জন ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছিল। পাস করেছে ১২২ জন।
 
পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ বলেন, '৪০ হাজার ৮১৬ জন আবেদন করে ১১২ জন উত্তীর্ণ হয়েছে। সাতটা থেকে ফল রাজশাহী শিক্ষাবোর্ডের নিজস্ব ওয়েবসাইটে দেয়া হয়েছে।' 
 
উল্লেখ্য, আগস্ট মাসের ১৯ থেকে ২৫ তারিখ পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন করার সময় দেয়া ছিল।
 
 
ইত্তেফাক/কেকে