বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শনিবার নওগাঁর মহাদেবপুর উপজেলার নাটশাল মাঠে আদিবাসীদের ধর্মীয় কারাম উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আদিবাসীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কারাম পূজা। ‘ভ‚মিই আমাদের জীবন, সংস্কৃতি আমাদের পরিচয়’ এই স্লোগানকে সামনে রেখে গত শুক্রবার রাতে ডাল পুজার মধ্যদিয়ে কারাম উৎসবের সূচনা হয়। পূজা শেষে শনিবার বিকালে।
এ উপলক্ষে নওগাঁ, নাটোর, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ বিভিন্ন এলাকা থেকে আগত আদিবাসী বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন উৎসবে যোগ দিয়ে তাদের নিজেদের ভাষা সাংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরে। অনুষ্ঠান শেষে নাটশাল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক।
জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে কবি ও গবেষক আতাউল হক সিদ্দিকী, জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা জয়নাল আবেদিন মকুল, কান্ট্রিডিরেকটর হেক্স বাংলাদেশ অনিক আসাদ, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, কেন্দ্রীয় যুব পরিষদের সাধারণ সম্পাদক নরেন পাহান প্রমুখ বক্তব্য রাখেন।
ইত্তেফাক/ইউবি
