চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২০১৬ সালের এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের পর ৩২৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে পাস করেছেন ৮৬ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন শিক্ষার্থী।
শনিবার সকালে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে পুনর্নিরীক্ষণের এ ফল প্রকাশ করা হয়। এবার ফল পুনর্নিরীক্ষণের জন্য ১৪ হাজার ৯২৩ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন।
শিক্ষাবোর্ড সূত্র জানায়, এই শিক্ষাবোর্ডে এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের জন্য এবার রেকর্ডসংখ্যাক ৫৫ হাজার ৮৭৯টি আবেদন পড়ে। মোট ১৪ হাজার ৯২৩ শিক্ষার্থী এসব আবেদন করেন। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে। এসব আবেদনের মধ্য থেকে পুনর্নিরীক্ষার পর ৩২৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হলো।
বোর্ড সূত্র আরো জানায়, উত্তীর্ণদের মধ্য থেকে জিপিএ পরিবর্তন হয়েছে ১৭৪ জনের।
ইত্তেফাক/কেকে
