ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জে শনিবার রাতে বাসের ধাক্কায় চট্টগ্রামের ইপিজেড থানার এসআই হামিদুল ইসলামের স্ত্রী রূপালী বেগম ( ২৫ ) নিহত হয়েছেন।
এ সময় এসআই হামিদুল ইসলাম ও তার ৪ বছরের মেয়ে হালিমা খাতুন আহত হয়েছেন। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সান্দিয়ারা গ্রামে।
ঝিনাইদহ সদর থানার এসআই মিজানুর রহমান জানান, এসআই হামিদুল ইসলাম স্ত্রী ও শিশু কন্যাকে নিয়ে মোটরসাইকেলে শ্বশুর বাড়ি শৈলকুপা উপজেলার গোলকনগর যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে কুষ্টিয়াগামী একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার রূপালী বেগমকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি
