আশুলিয়ায় ফলের আড়তে আগুন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩০
 
সাভারের আশুলিয়ায় বাইপাইলে ফলের আড়তে লাগা আগুন আধঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এতে একটি দোকান ও রেস্টুরেন্ট পুড়ে গেছে। রবিবার সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
 
ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল হামিদ জানান, সকালে দেওয়ান এন্টারপ্রাইজ নামে একটি দোকানে আগুনের সূত্রপাত ঘটে। পরে পাশের একটি রেস্টুরেন্টে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে আধঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। 
 
 
ইত্তেফাক/কেকে