চট্টগ্রামে বিশেষ অভিযানে ৫ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ১২:৪৮
 
চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচ হাজার ৪৬৮ পিস ইয়াবা, ১০ লিটার চোলাই মদ ও এক কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। 
 
শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। 
 
নগর পুলিশ সদর দফতরের জনসংযোগ শাখা জানায়, অভিযানে ৬৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে জিআর মামলায় ১২ এবং সিআর মামলায় ১৭ জন আসামিকে গ্রেফতার করা হয়।
 
 
ইত্তেফাক/কেকে