ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। রবিবার সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস ও একই দিক থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারের মধ্যে ধাক্কা লাগে। এতে বাস এবং প্রাইভেটকারটি খাদে পড়ে যায়। এসময় অন্তত ৪০ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ধামরাই থানা এসআই আব্দুল জলিল জানান, যাত্রীরা আহত হয়েছেন। তবে কেউ নিহত হননি।
ইত্তেফাক/কেকে
