দৌলতদিয়ায় ২ ঘাট বন্ধ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪০
পদ্মা নদীর ভাঙনে দৌলতদিয়ায় চারটি ফেরিঘাটের মধ্যে দুইটি বন্ধ হয়ে গেছে। নতুন করে ভাঙন শুরু হওয়ায় চালু দুটি ঘাটও হুমকির মুখে রয়েছে।
 
রাজবাড়ীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গৌরপদ সূত্রধর জানান, শনিবার মধ্যরাতে যানবাহন ওঠানামার সংযোগ সড়কটির কিছু অংশ নদীগর্ভে বিলীন হওয়ায় ৪ নম্বর ফেরিঘাট বন্ধ হয়ে গেছে। আর কয়েকদিন আগে থেকে ২ নম্বর ঘাট  বন্ধ রয়েছে। বর্তমানে ১ ও ৩ নম্বর ঘাট চালু রয়েছে।
 
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল্লাহর জানান, দুপুর দেড়টা পর্যন্ত দৌলতদিয়া ফেরিঘাটে তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি