সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বন্যতলা এলাকায় খোলপেটুয়া নদীতে ট্রলার ডুবিতে তাইজুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রবিবার দুপুর সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুইজন নিখোঁজ রয়েছে। তাইজুল ইসলাম আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামের তাজ উদ্দিনের ছেলে।
আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ জানান, পদ্মপুকুর ঘাট থেকে ট্রলারটি নওয়াবেকী বাজারে যাওয়ার পথে বন্যতলা এলাকায় খোলপেটুয়া নদীতে ট্রলারটি ১৪ জন যাত্রী নিয়ে ডুবে যায়। অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও তাইজুল ইসলাম পানিতে ডুবে মারা যান। তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
