রবি গেম হাব চালু

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ১৭:১০

রবি গেম হাব নামে একটি ওয়াপ গেমিং পোর্টাল চালু করেছে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড। পোর্টালটি থেকে রবি গ্রাহকরা তাদের পছন্দের গেম সার্ভিস গ্রহণ করতে পারবেন।

পোর্টালটিতে রয়েছে ফ্রিমিয়াম গেমস, প্রিমিয়াম গেমস, অনলাইন গেমস, অফলাইন গেমস, ইন-অ্যাপ পারচেজ গেমস, ট্রাই অ্যান্ড বাইসহ আরো অনেক গেমস। গ্রাহকদের হাতে বিভিন্ন ক্যটাগরির ও দামের গেম পৌঁছে দিতে প্লাটফর্মটির সাথে যুক্ত হয়েছে জনপ্রিয় স্থানীয় ও আন্তর্জাতিক গেমিং পার্টনাররা। বিস্তারিত: www.robigamehub.com ঠিকানায়।

ইত্তেফাক/ইএইচএম