যানবাহনের আইন লঙ্ঘন: চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৩৮২ মামলা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ২০:০৮
চট্টগ্রাম নগরীতে আইন লঙ্ঘন করায় সিএনজি চালিত অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে গত ২৪ ঘণ্টায় ৩৮২টি মামলা হয়েছে।
 
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এই মামলা করে। অভিযানকালে ৪০টি সিএনজি চালিত অটোরিকশাসহ ৯৯টি যানবাহন আটক করেছে পুলিশ। মিটার ও রেজিস্ট্রেশন না থাকায় রবিবার মামলা হয় ১৬৭টি।
 
বিআরটিএ এবং পুলিশ যৌথভাবে এ অভিযান চালাচ্ছে। অভিযান অব্যাহত থাকবে বলে বিআরটিএ'র ডেপুটি ডাইরেক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাংবাদিকদের জানান।
 
ইত্তেফাক/এসএস