রাঙ্গামাটির ঝুলন্ত সেতু দিয়ে চলাচল বন্ধ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ২০:১১
প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু পানিতে ডুবে গেছে। 
 
পর্যটকদের চলাচল নিরাপদ রাখতে এবং ঝুলন্ত সেতুর ঝুঁকি এড়াতে পর্যটন কর্তৃপক্ষ রবিবার বিকাল সাড়ে ৪টা থেকে ঝুলন্ত সেতু পারাপারের পথ বন্ধ করে দিয়েছে। 
 
রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্সে পর্যটকদের বিনোদনের জন্য দুই পাহাড়ের মাঝখানে ১৯৮৪ সালের দিকে তৈরি করা হয় এ ঝুলন্ত সেতু।  গত কয়েক দিনের টানা বর্ষণে উজান থেকে পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা অস্বাভাবিক বেড়ে যায়। ফলে রাঙ্গামাটির পর্যটন ঝুলন্ত সেতুর পাটাতন প্রায় এক ফুট পানির নিচে  ডুবে যায়। 
 
এ ব্যাপারে রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্সের নির্বাহী কর্মকর্তা সাহাদাৎ হোসেন জানান, যেহেতু এটা প্রকৃতিক সমস্যা তাই আমাদের কোন হাত নেই।