কুষ্টিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পলাশ (১৭) নামে এক কলেজছাত্র খুন হয়েছে।
রবিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের জেলাখানা মোড়ে এ ঘটনা ঘটে। পলাশের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর গ্রামে। সে কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্র ছিল।
কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী জানান, সন্ধ্যা ৭টার দিকে পলাশ ও তার বন্ধু জাকির শহরের জেলখানা মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা পলাশকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হত্যার কারণ জানা যায়নি।
