ঈদের ছুটি শেষে জাবি খুলছে সোমবার

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ২১:৫০
পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ১৩ দিনের ছুটি শেষে আগামীকাল (সোমবার) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) খুলছে।
 
ওইদিন থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে আবাসিক শিক্ষার্থীরা হলে ফিরতে শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের ছুটি ৬ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত হলেও, প্রশাসনিক ছুটি ছিলো ৮ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।
 
ইত্তেফাক/এসএস