সাঘাটা উপজেলার হলদিয়া-জুমারবাড়ী পাকা রাস্তাটি চলাচলের অযোগ্য। প্রায় ১০ গ্রামের মানুষ দুর্ভোগের শিকারে পড়েছে। গত বন্যায় পানির তোড়ে ৫শ’ মিটার এলাকা জুড়ে ভেঙে গেছে। ফলে রাস্তাটি জনসাধারণের জন্য চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়েছে। এ সড়কে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
জানা যায়, উপজেলার হলদিয়া ইউনিয়ন হেড কোয়ার্টার হতে জুমারবাড়ী হেড কোয়ার্টার পর্যন্ত দুই হাজার মিটার রাস্তা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পাকাকরণ করে। এবার বন্যায় পানির তীব্র স্রোত রাস্তার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় রাস্তার চান্দপাড়া এলাকায় প্রায় পাঁচশ’ মিটার জুড়ে রাস্তা ভেঙে যায়। এ রাস্তা দিয়ে ছোট-বড় সব ধরনের যানবাহনের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গ্রামীণ এ রাস্তা দিয়ে হলদিয়া, নলছিয়া, কাঠুর, গোবিন্দপুর, গাড়ামারা, পাতিলবাড়ী, দীঘলকান্দি ও পার্শ্ববর্তী সোনাতলা-সারিয়াকান্দি উপজেলার আরো ৪/৫টি ইউনিয়নের লোকজন, স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী, হাট বাজারের লোকজন সাত কিলোমিটার পায়ে হেঁটে যাতায়াত করে।
ইত্তেফাক/এএন
