রবিবার সন্ধ্যায় ধামরাই থানা পুলিশ পঞ্চাশটি ইয়াবা সহ ফিরোজ কবির নামে এক ইয়াবা ব্যবসায়ীকে তার নিজ বাড়ি থেকে আটক করে। এ সময় আরজু মিয়া নামে একজন পালিয়ে যায়।
আটককৃত ইয়াবা ব্যবসায়ী ফিরোজ কবির অর্জুনালাই গ্রামের আলহাজ বেপারীর ছেলে। পলাতক আরজু মিয়া কাওয়ালী পাড়া গ্রামের বুদ্দু মিয়ার ছেলে। এ ব্যাপারের ধামরাই থানায় মাদক আইনে মামলা হয়েছে।
পুলিশ কর্মকর্তা শাহীনুর ইসলাম জানান, ফিরোজ কবীর দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তাঁর বিরুদ্ধে ইতিপূর্বে আরও মামলা হয়েছে।
ইত্তেফাক/আরএ
