চীনে তৈরি জিনিস মানেই গ্রাহকের অসন্তোষ। চলল তো ভালো। একবার বিগড়ে গেলেই হয়ে গেল, সোজা ডাস্টবিনে। এহেন চীনা তৈরি একটি মোবাইল ফোনই আটকে দিল নাইন এমএম পিস্তলের বুলেট! শুনতে অবাক লাগলেও এ রকমটাই ঘটেছে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে।
গত মাসে কেপ টাউনের এক ব্যবসায়ীকে ঘিরে ধরে মাফিয়ারা। একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করা হয় নাইন এমএম পিস্তল থেকে। কাকতালীয়ভাবে ওই গুলি ব্যবসায়ীর বুক থেকে ছিটকে আসে। বেঁচে যান ওই ব্যবসায়ী। খবরটি প্রকাশিত হয়েছে শিনহুয়া নিউজে।
IMG0
ওই ব্যবসায়ীর জ্যাকেটের পকেটে ছিল হয়াওয়ের পি৮ লাইট ফোন। সেই ফোনেই গুলি লেগে ছিটকে বেরিয়ে যায়।
চীনা নিউজ এজেন্সিটির দাবি, কাকতালীয়ভাবে হতে পারে, কিন্তু বুলেট ছিটকে এসেছে মোবাইলে লেগেই।
IMG1
আশ্চর্যের বিষয় হল পি৮ লাইট মডেলের বডিটি কোনো ধাতুর তৈরি নয়; সেটি তৈরি প্লাস্টিকের। আর তাতেই কেল্লাফতে। হামলার পর ওই ব্যবসায়ীকে কোম্পানির পক্ষ থেকে একটি নতুন হুয়াওয়ে পি৯ প্লাস লাইট ফোন দেওয়া হয়েছে।
ইত্তেফাক/এএম
