টরেন্টোতে সিরাজীর সংবর্ধনা ও মোজাম্মেলের প্রকাশনা উৎসব

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১০:০০
 
একুশে পদকপ্রাপ্ত কবি হাবিবুল্লাহ সিরাজীর সংবর্ধনা ও ড. মোজাম্মেল খানের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হল টরেন্টোর ড্যানফোর্থের বাংলাদেশ সেন্টারে। গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় ক্বনন ও পোয়েমস ওয়ার্ল্ড আয়োজিত এই যৌথ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
 
আয়োজনে বক্তারা বলেন, 'সিরাজী বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ কবি। তাঁর এই একুশে পদকপ্রাপ্ত প্রবাসীদের জন্যও গর্বের। কারণ তিনি  অর্ধ-প্রবাসী। আর খানের লেখা 'প্রবাসীর চোখে দেখা বাংলাদেশের রাজনীতি' বইটিও নানা কারণে তাৎপর্যপূর্ণ।
 
ইত্তেফাক/আরএ