দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১০:২৯
 
দামুড়হুদা উপজেলার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। জানা যায়, সোমবার ভোরে উপজেলার করিম আলির পুত্র যুবলীগ কর্মী আমিন মিয়া (৩৮) ভোর ৪ টার দিকে বাড়ি ফিরছিল। এ সময় আকন্দবাড়িয়া বটতলা নামক স্থানে মহাসড়ক পার হওয়ার সময় পেছন থেকে একটি করিমন ধাক্কা দিল সে গুরুতর আহত হয়।
 
আহত অবস্থায় আমিন মিয়াকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
 
ইত্তেফাক/আরএ