বরগুনায় সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের ডাকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে।
সোমবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়েছে।
রবিবার রাতে বরগুনা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী পরিষদের সদস্য মো. হায়দার আলীকে (৪০) কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং ঘটনার বিচারের দাবিতে সংগঠনটি এ ধর্মঘটের ডাক দেয়। হায়দার বালিয়াতলী ইউনিয়নের আমলকীতলা গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল কাদের মিয়ার ছেলে।
সংগঠনটির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, খুনি গ্রেফতার না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
ইত্তেফাক/এএসএমইউ
