আল শাবাবের হামলায় সোমালি জেনারেল নিহত

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩১
সোমালিয়ায় আল-শাবাবের আত্মঘাতী হামলায় দেশটির জেনারেল ও তার ছয় দেহরক্ষী নিহত হয়েছেন। সোমবার এ হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির পুলিশ।
 
সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে জেনারেল জিমালে গুবালের গাড়িবহরে হামলা চালায় জঙ্গিরা। ইতোমধ্যে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আল-শাবাব।
তবে এর আগেও জেনারেলের উপরে হামলা চালানো হয়। কিন্তু প্রত্যেকবারই বেঁচে যান তিনি।
 
দেশটির পুলিশ কর্নেল আবদি কাদির ফারাহ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আত্মঘাতী গাড়িটি তাদের গাড়িবহরে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সবাই নিহত হন।’
 
সোমালিয়ায় ২৫ সেপ্টেম্বর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ৩০ অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচন করবেন আইনপ্রণেতারা। বিবিসি
 
ইত্তেফাক/এমএইচ