কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় ইউপি সদস্য নিহত

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৩:২৩
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক ইউপি সদস্য নিহত হয়েছেন। নিহত সুজা মিয়া ভূরুঙ্গামারীর জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
 
সোমবার সকালে উপজেলাধীন কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের জয়মনিরহাট বাজারে এ ঘটনা ঘটে।
 
ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, সুজা মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। জয়মনিহরহাট বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে দেয়। এতে ঘটনাস্থলেই সুজা নিহত হন।
 
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এলাকাবাসী ট্রাকটি আটক করেছে। চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
 
ইত্তেফাক/এএসএমইউ