কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার তোফায়েল বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলা চেয়ারম্যান ছিলেন।
রবিবার আইনশৃঙ্খলা বাহিনী তাকে বান্দরবান সদর উপজেলা হেডকোয়ার্টার থেকে গ্রেফতার করেছে।
এসপি সঞ্জয় কুমার রায় তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং বিবাদের ইন্দন যোগানের অভিযোগ এনে তার বিরুদ্ধে আরো একটি মামলা হবে।’
২০১৫ সালে স্থানীয় সরকার প্রসাশন দুই মামলার আসামি তোফায়লকে উপজেলা চেয়ারাম্যানের পদ থেকে বহিষ্কার করে। চেয়ারম্যান পদ ফিরে পেতে তোফায়েল হাইকোর্টে পিটিশন দায়ের করলে বিচারক বহিষ্কারাদেশ বহাল রাখেন।
উল্লেখ্য, ২০১২ সালের ২৯ এবং ৩০ সেপ্টম্বর ফেসবুকের একটি ভুয়া পোস্টে পবিত্র কোরআনের অবমাননাকে কেন্দ্র করে কক্সবাজারের রামু, উখিয়া এবং টেকনাফের বৌদ্ধ মন্দিরে ভয়াবহ হামলা এবং অগ্নিসংযোগ ঘটনা ঘটে। ১১টি বৌদ্ধ মন্দির এবং সংখ্যালঘুদের ৩০টি ঘরবাড়িতে হামলা চালানো হয় এবং তাতে অগ্নিসংযোগ করা হয়।
