ময়মনসিংহের গফরগাঁও উপজেলাধীন ব্রহ্মপুত্র নদে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে পাগলা থানার উত্তর লামকাইন গ্রাম ঘেঁষা ওই নদের পূর্বপাড়ে ১৫/১৬ বছর বয়সী ওই কিশোরের লাশ দেখতে পায় এলাকাবাসী।
পাঁচবাগ ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম ফকরুল জানান, লাশটি উদ্ধার করতে থানায় খবর দেয়া হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
