টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়কে প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় এক যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার সন্ধ্যায় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও এসএম রফিকুল ইসলাম এ দণ্ডাদেশ দেন। শুক্রবার সাব্বির শিকদার নামে একটি ফেসবুক আইডি থেকে সংসদ সদস্য অনুপম সাহাকে এ হুমকি দেয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, সাব্বির শিকদার নামে এক যুবকের ফেসবুক আইডি থেকে শুক্রবার ওই সংসদ সদস্যের ফেসবুক ম্যাসেঞ্জারে তার পরিবারের সদস্যদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং যেকোনো মুহূর্তে তাকে মেরে ফেলা হবে বলে হুমকিও প্রদান করা হয়। এ ঘটনায় সংসদ সদস্য ওইদিন রাতেই স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ গোয়েন্দা নজরদারির ভিত্তিতে উপজেলার প্রতিমা বংকী সাব্বির শিকদারকে (১৯) আটক করে। পরে আটক যুবককে জিজ্ঞাসাবাদ শেষে রবিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক সাব্বির শিকদারকে তথ্যপ্রযুক্তি আইনে দুই বছর কারাদণ্ড দেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ‘আদালতের আদেশ পেয়ে দণ্ডপ্রাপ্ত যুবককে সোমবার সকালে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।’
ইত্তেফাক/এএসএমইউ
