মির্জাপুরে দুই ক্লিনিককে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২৫
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের কুমুদিনী হাসপাতাল রোডের দুইটি ক্লিনিককে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
সোমবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অফিসার মো. মাসুম আহমেদ মির্জাপুর জেনারেল হাসপাতাল (প্রাইভেট) লিমিটেড ও যমুনা জেনারেল হাসপাতাল (প্রাইভেট) লিমিটেড নামের দুইটি ক্লিনিকে এ অভিযান পরিচালনা করেন।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশের অভিযোগ এনে ওই দুই ক্লিনিকের মালিককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।
 
ইত্তেফাক/এএসএমইউ