সড়ক দুর্ঘটনায় রাজশাহী অঞ্চলে ৯ মাসে ২২০ জন নিহত

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৩৯
রাজশাহী অঞ্চলে গত ৯ মাসে  সড়ক দুর্ঘটনায় ২২০ জন নিহত হয়েছেন।
 
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের তথ্য অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ নাজিম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
 
হাসপাতালের রেজিস্ট্রারের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, গত জানুয়ারিতে ২৪, ফেব্রুয়ারিতে ২৬ জন, মার্চে ২৪ জন, এপ্রিলে ২০ জন, মে মাসে ১০, জুনে ৪২, জুলাইয়ে ২৮, আগস্টে ২২ ও চলতি মাসের ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে।
 
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান বলেন, মহানগর এলাকায় বড়ধরনের ঘটনার সংখ্যা খুবই কম। তবে গত ৯ মাসে শহরের রাইরে সংঘটিত দুর্ঘটনায় রামেকে এসে ২২০ জনের মৃত্যু হয়েছে। এ সব দুর্ঘটনা সাধারণত চালক একটা টিপ থেকে এসে আবার টিপে চলে যায়। আবার বেশির ভাগ চালক অদক্ষ। তারা কোন মতে গাড়ি চালানো শিখে রাস্তায় নেমে যায়।
 
ইত্তেফাক/ইউবি