রাজশাহীর তানোরে বজ্রপাতে সুজন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, উপজেলার কলমা ইউনিয়নের কুজিশহর গ্রামের আশরাফুল ও তার ছেলে সুজন জমির আইলে ঘাস কেটে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই সুজন মারা যান।
