চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও জেলা যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক কাজী মো. জসিম উদ্দিনকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার উপজেলার পালিশারা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। জসিম ২০০০ সালের একটি মামলার ৪ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
জসিম উপজেলার পালিশারা গ্রামের কাজী বাড়ির মাইনুদ্দিন মাস্টারের ছেলে।
