কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দূর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। নিহত যুবকের নাম মোঃ মাহফুজ (১৭)। সে চৌদ্দগ্রাম পৌরসভার পাঁচরা গ্রামের মাঈন উদ্দিনের পুত্র। সোমবার রাত সোয়া নয়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডলি রিসোর্ট হোটেল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, চার যুবক একটি মোটরসাইকেল নিয়ে ডলি রিসোর্ট হোটেলে যাচ্ছিল। পথিমধ্যে হোটেল এলাকায় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী মাহফুজ নিহত ও অপর তিনজন আহত হয়। আহতরা হলো, চৌদ্দগ্রাম থানা মসজিদের খতিব ডাঃ সাইয়েদ রাশীদুল হাসান, জাহাঙ্গীরের পুত্র রাহাত, তার খালাতো ভাই রহমত উল্যাহ ও চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী মীর হোসেনের পুত্র ফাহিম। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এদের মধ্যে আহত রাহাতকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে ঘটনাস্থলে যাওয়া চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার রাত সোয়া দশটায় জানান, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত লাশ ও মোটর সাইকেলটি উদ্ধার করে।’
ইত্তেফাক/এএন
