মেহেরপুরে ফেনসিডিলসহ শেখ রাসেল নামে (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যার দিকে বালিয়াঘাট গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা করা হয়।
রাসেল গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামের পুকুরপাড়া এলাকার রেজাউল হকের ছেলে।
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, রাসেল এলাকার একজন চিহূিত মাদক ব্যবসায়ী। সে মাদকের চালান নিয়ে নিজ বাড়িতে মজুদ রেখেছে এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। পরে তাকে ৭৫ বোতাল ফেনসিডিলসহ রাসেলকে আটক করা হয়।
তিনি আরো জানান, মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার রাসেলকে আদালতে সোপর্দ করা হবে।
ইত্তেফাক/এএসএস
