সজীব ওয়াজেদ জয়ের 'আইসিটি ফর ডেভলপমেন্ট অ্যাওয়ার্ড' গ্রহণ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪৭
 
ডিজিটাল বিশ্বের পথে বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আইসিটি ফর ডেভলপমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
 
বাংলাদেশ আওয়ামী লীগের ওয়েব সাইটে দেয়া তথ্যানুসারে, ডিজিটাল বাংলাদেশ প্রকল্প গ্রহণের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের সহায়তা করায় ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব গভার্নেন্স অ্যান্ড কম্পিটিভনেস, প্লান ট্রিফিনিও, গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট ও যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রদেশের নিউ  হেভেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস সম্মিলিত ভাবে সজীব ওয়াজেদ জয়কে এ পুরস্কার প্রদান করেছে।
 
জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানে হলিউডের বিখ্যাত অভিনেতা রবার্ট ডেভির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।
 
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত এই পুরস্কারটি পরবর্তীতে প্রতিবছর প্রদান করা হবে।
 
উল্লেখ্য, প্রথম বাংলাদেশি হিসেবে সজীব ওয়াজেদ জয় ২০০৭ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে 'ইয়াং গ্লোবাল লিডার' অ্যাওয়ার্ড লাভ করেন।
 
ইত্তেফাক/আরএ