ইত্তেফাকের সাবেক রামগড় প্রতিনিধি মারা গেছেন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩৪
দৈনিক  ইত্তেফাকের সাবেক রামগড়  মহকুমা  প্রতিনিধি, বিশিষ্ট  মুক্তিযোদ্ধা  ও রামগড়  প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি  সুবোধ বিকাশ ত্রিপুরা (৭১) মারা গেছেন।
 
মঙ্গলবার ভোর রাত সাড়ে তিনটায় রামগড়ে তার নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 
বিকাল সাড়ে তিনটায়  রামগড় পৌরসভার জগন্নাথ পাড়ায় পারিবারিক শ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁ=র শেষকৃত্য অনুষ্ঠিত  হবে।
 
তিনি ১৯৭৩ সালের ১ জুলাই দৈনিক ইত্তেফাকের রামগড় মহকুমা  সংবাদদাতা  হিসেবে যোগদান করেন। ২০০৬ সালে  অসুস্থতাজনিত  কারণে তিনি ইত্তেফাক  থেকে অবসর গ্রহণ করেন।
 
ইত্তেফাক/এএসএমইউ