সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন-উল-মুলককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানা গেছে, এর আগে জামায়াত নেতা মাওলানা আব্দুল বারী এ উপজেলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি অপসারিত হওয়ার পর মহসীন-উল-মুলক এ উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাকেও সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সায়েদ মো. মনজুর আলম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে দুটি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে। তাই সরকার মনে করে তার দ্বারা উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী।
ইত্তেফাক/এএসএমইউ
