সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা থেকে বাবা ও দুই ছেলেসহ নিষিদ্ধ-ঘোষিত জঙ্গি সংগঠনের চার সদস্যকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজলোর নলকা ইউনিয়নের এরান্দহ বাজার এলাকার মৃত জসিমউদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (৫৫), তার দুই ছেলে বোরহান উদ্দিন (২৮) ও ইমরান আলী (২৬) এবং কাজিপুর উপজেলার গান্দাইল দক্ষিণ পাড়ার আবু বক্কার সিদ্দিক (৪৯)।
মঙ্গলবার ভোরে উপজেলার নলকা ইউনিয়নের এরান্দহ বাজারে জামিয়াতুল কোরআন মাদরাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে ৩০টি জিহাদি বই, বোমা তৈরির উপকরণ, বেশ কিছু লোহার বল ও কাচের টুকরো জব্দ করা হয়। তাদেরকে পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ইত্তেফাক/এএসএমইউ
