গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১৫:০৪
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
 
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে যাত্রীবাহী বাসটি উপজেলাধীন ঢাকা-খুলনা মহাসড়কের কদমপুর নামক স্থানে পৌঁছালে বাসটির চাকা পামচার হয়ে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের মুকসুদপুর
 
উপজেলা ও ফরিদপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
 
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ