জন্মদিনে মাঠে ফিরেই চমক সাকিবের

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২০:৫৫

আঙুলের চোটে ভুগছিলেন। তাই বিরতিতে ছিলেন। কিন্তু এবার নিজের জন্মদিনে মাঠে ফিরেই ঝলক দেখালেন সাকিব আল হাসান।

এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের প্রথম ম্যাচের একাদশে জায়গা পান বাংলাদেশের এই অলরাউন্ডার। এরপর বল হাতে মাঠে নেমেই দেখালেন চমক।

কোলকাতা নাইট রাইর্ডাসের ওপেনার ক্রিস লিনকে সাজঘরে ফেরান  সাকিব। তার বলে  ক্রিস লিনের ক্যাপ ধরেন রশিদ খান। ৭ রানেই শেষ হয় ক্রিস লিনের ব্যাটিং।

আরো পড়ুন: মাদক ছেড়ে দেন, না হলে পুলিশ আপনাকে খুঁজছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রবিবার ইডেন গার্ডেনে আইপিএলের দ্বাদশ আসরে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে বোলিং নেয় কোলকাতা। ফলে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮১ রান করে হায়দরাবাদ।

গত ৮ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনালে ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পেয়েছিলেন সাকিব। সেই চোটের কারণে যেতে পারেননি নিউজিল্যান্ড সফরে। তবে পুনর্বাসন প্রক্রিয়া শেষে কদিন আগে ফিট হয়ে ওঠেন তিনি। এরপরই আইপিএল খেলার ছাড়পত্র পান। 

ইত্তেফাক/জেডএইচ