মহেশখালীতে জোয়ারে ভেসে দুই শিশুর মৃত্যু

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪২
কক্সবাজারের মহেশখালীতে সাগরে জোয়ারে তলিয়ে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল আড়াইটার দিকে উপজেলার ধলঘাটা ইউনিয়নের হাঁসের দিয়া নামক স্থানে এই ঘটনা ঘটে। 
 
স্থানীয় সাবেক ইউপি সদস্য করিমা আক্তার জানান, ইউনিয়নের শরইতলা গ্রামের বাসিন্দা ওয়াদুদ মিয়া মঙ্গলবার দুপুর ১২টায় শিশু ছেলে আবুল তালেব (৬) ও কন্যা নাহিদা আক্তারকে (৮) নিয়ে পার্শ্ববর্তী হাঁসেরদিয়া নামক স্থানে জোয়ারের পানিতে লাকড়ি কুড়াতে যান। এ সময় লাকড়ি নিয়ে কূলে ফেরার পথে পিছনে ফিরে দেখে কন্যা নাহিদা আক্তার ও আবু তালেব নেই। অনেক খোঁজাখোঁজির পর অপর একটি স্থানীয় টাঙ্গো জালে শিশু আবু তালেব মৃত অবস্থায় আটকা পড়ে। পরে বিকাল ৪টার সময় মেয়ে নাহিদা আক্তারের মৃতদেহ সাগরে ভেসে উঠলে স্থানীয় লোকজন উদ্ধার করে। 
 
এ রিপোর্ট লিখা পর্যন্ত ওই দুই শিশুকে দাফনের প্রক্রিয়া চলছে। 
 
 
ইত্তেফাক/এমআই