সাপাহারে শ্যালকের লাঠির আঘাতে দুলাভাইয়ের মৃত্যু

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫৩
নওগাঁর সাপাহারে তুচ্ছ ঘটনা নিয়ে শ্যালকের লাঠির আঘাতে দুলাভাই আব্দুল হাকিমের (৬০) মৃত্যু হয়েছে। 
 
মঙ্গলবার দুপুরে উপজেলার সোনাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শ্যালক মো. শুকুদ্দীকে (৫০) আটক করেছে পুলিশ। আব্দুল হাকিম সোনাডাঙ্গা গ্রামে মৃত দাউদ আলীর ছেলে। শুকুদ্দী একই গ্রামের মৃত গুল মোহাম্মাদের ছেলে।
 
জানা গেছে, উপজেলার সোনাডাঙ্গা গ্রামের শুকুদ্দীর বাড়ির পাশেই তার দুলা ভাই হাকিমের বাড়ি। মঙ্গলবার দুপুর ২টার দিকে রাস্তার পাশ থেকে শুকুদ্দীর মাটি কাটছিলেন। এ সময় হামিক মাটি কাটাতে বাধা দিলে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে শুকুদ্দীর লাঠি দিয়ে হাকিমকে মারপিট করেন। এতে হাকিম জ্ঞান হারিয়ে ফেললে তাকে উপজেলা স্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/ইউবি
 
 
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল ইসলাম বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। শুকুদ্দীকে আটক করা হয়েছে।