ফ্লোরিডায় বাংলাদেশিদের ঈদ উৎসব

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১৮:১৭
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি প্রবাসীদের সংগঠন একতারা ফ্লোরিডা ও পাম বিচ ঈগলস এর উদ্যোগে আয়োজিত হয়েছে ঈদ উৎসব ২০১৬।  অনুষ্ঠানে ফ্লোরিডায় বাংলাদেশের সকল সামাজিক সংগঠন ও রাজনৈতিক দল যোগদান করে।
 
ঈদ উৎসব এ গান পরিবেশন করেন বাবু ও মিম।  ২০১৭ সালের সালের ফোবানা ফ্লোরিডা তে আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডা। এই জন্য বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডা কে সকল সংগঠন এর পক্ষ থেকে শুভেচ্ছা জানান একতারা ফ্লোরিডা এর সভাপতি রুবাইয়া রানু ও পাম বিচ ঈগলস এর সভাপতি নুরুদ্দিন শেখ।
 
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ এর জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার, জনপ্রিয় সংগীত শিল্পী অনিমা ডি কোস্টা। অনুষ্ঠানে  পাম বিচ ঈগলস ক্রিকেট ক্লাব এর লোগো উদ্বোধন করেন নুরুদ্দিন শেখ ও সুমন আহমেদ,  এবং সমাপনী বক্তব্য দেন বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডা এর সিনিয়র সহ সভাপতি এ বি এম মুস্তাফা। এর পর একতারা পরিবারের পক্ষ থেকে রুবাইয়া রানু ,দিপু জামান, ইমরাজ এমু , সায়েদা জেসমিন, কাজল লিটন, পিয়ালী শুক্লা, সোহাগ উদ্দিন ও মুন্না রহমান সবাইকে ঈদ উৎসব এ যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান। 
 
ইত্তেফাক/এসএসএ