ফেনীতে অপহরণ মামলায় ২ যুবকের যাবজ্জীবন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ২০:২৬
ফেনী শহরের লালপুল মহিছুন্নাহ ক্যাডেট মাদ্রাসার ছাত্র বদর উদ্দিন হায়দার সাজ্জাদকে (৭) অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে।
 
মঙ্গলবার দুপুরে ফেনীর অতিরিক্ত দায়রা জজ ও নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক নিলুফার সুলতানা এ রায় প্রদান করেন।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন- মাদারীপুর জেলার বাসিন্দা সাইফুল ইসলাম ও রিয়াজ। তারা পলাতক রয়েছে।
 
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৬ সালের ৮ জুন  আসামিদের সহযোগিতায় মহিছুন্নাহ ক্যাডেট মাদ্রাসার ছাত্র বদর উদ্দিন হায়দার সাজ্জাদকে (৭) অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
 
ইত্তেফাক/ইউবি