হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ২০:৩৮
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ভাদৈ এলাকায় সড়ক দুর্ঘটনায় জালাল মিয়া নামে এক ভ্যানচালক নিহত হয়েছে।
 
মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। জালাল চুনারুঘাট উপজেলার আব্দুল বারীর ছেলে।
 
হবিগঞ্জ সদর থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, মঙ্গলবার বিকেলে ভ্যানে করে চুনারুঘাট থেকে মালামাল নিয়ে চৌধুরী বাজারে আসছিলেন জালাল উদ্দিন। এ সময় হবিগঞ্জ থেকে ছেড়ে আসা শায়েস্তাগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় জালালকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে বিকেল সাড়ে ৫টায় তিনি মৃত্যুবরণ করেন।
 
ইত্তেফাক/ইউবি