মুক্তিপণ দাবিতে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর এলাকা থেকে ৮ জেলেকে অপহরণ করেছে ‘জলদস্যু নোয়া মিয়া বাহিনী’।
মঙ্গলবার বিকেলে কাঠেশ্বর এলাকায় মাছ ধরার সময় জলদস্যুরা তাদের অপহরণ করে।
ফিরে আসা জেলে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের মোজাম গাজীর ছেলে ইকবাল হোসেন ও লিয়াকত মোল্যার ছেলে ইউছুফ মোল্যা জানান, সুন্দবনের কাঠেশ্বর এলাকায় মাছ ধরার সময় ২৫টি নৌকা থেকে ৮ জেলেকে জন প্রতি ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবিতে অপহরণ করে জলদস্যু নোয়া মিয়া বাহিনী। অপহৃত জেলেরা হলেন- চাদনী মুখা গ্রামের শাহাদাৎ, শামসুর রহমান, রাজুসহ ৮ জন।
সুন্দরবন বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘আমরা এখনো কোন কিছু জানতে পারেনি। তবে বিষয়টি লোকমুখে শোনার পর খোঁজ খবর নেয়া হচ্ছে।
ইত্তেফাক/ইউবি
