মুন্সীগঞ্জে বিদ্যুৎস্পর্শে শিশুর মৃত্যু

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ২২:৩০
মুন্সীগঞ্জ শহরে বিদ্যুৎস্পর্শে মো. রাতুল (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে শহরের  মীরেশ্বরাই এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মো. রফিকের ছেলে।
 
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ডাক্তার মাহমুদুল হক জানান, নিজ বাড়ির ছাদে পানির ট্যাংকি থেকে বিদ্যুৎস্পর্শ হয় শিশু রাতুল। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে মৃত ঘোষণা করা হয়।