নন্দীগ্রামে এসআই ক্লোজড

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ২৩:৫৩
বগুড়ার নন্দীগ্রাম থানার এসআই (উপ-পুলিশ পরিদর্শক) শাহিন কাদিরকে দায়িত্ব পালনে অবহেলার দায়ে ক্লোজড করা হয়েছে।
 
মঙ্গলবার রাতে বগুড়ার অতিরিক্তি জেলা পুলিশ সুপার আব্দুল জলিল জানান, বিশেষ অভিযানে দায়িত্বে থাকাকালীন সময়ে যথাযথভাবে দায়িত্ব পালন না করার অভিযোগে এসআই শাহিন কাদিরকে ক্লোজড করা হয়েছে।
 
তাকে সোমবার সন্ধ্যায় নন্দীগ্রাম থানা থেকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে নেয়া হয়।
 
 
ইত্তেফাক/এএন