নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এক নৈশ প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাইফুল ইসলাম (৩০) উপজেলার কানছিয়ার মোড় শান্তিনগর মহল্লার মফেল উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানায়, বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পাশে একটি আম গাছে লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ সেখানে গিয়ে কিশোরগঞ্জের নতুন পরিবার পরিকল্পনা অফিসের ( এখনও চালু হয়নি) নৈশ প্রহরী সাইফুল ইসলামের লাশ উদ্ধার করে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
