মঠবাড়িয়ায় কৃষকের লাশ উদ্ধার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১২:৫৬
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আ. মন্নান হাওলাদার (৭৫) উপজেলার আমড়াগাছিয়া কালিকা বাড়ি গ্রামের মৃত. রহেন হাওলাদারের ছেলে।
 
পুলিশ জানায়, বুধবার সকালে স্থানীয়দের খবরে  কালিকা বাড়ি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।  লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
 
স্থানীয়রা জানায়, ভোর রাতে মন্নান ওজু করার জন্য ঘর থেকে বের হন। এরপর ঘরে না ফিরে আসলে তার স্ত্রী ও ছেলেরা খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে বাড়ির সামনে চোক বড়ই গাছের সঙ্গে তার লাশ ঝুলতে দেখে থানায় খবর দেয়া হয়।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার তদন্ত চলছে।
 
ইত্তেফাক/এএসএমইউ