নড়াইলের লোহাগড়া উপজেলায় বিদেশি একটি পিস্তল ও গুলিসহ এক ছিনতাইকারী আটক করেছে (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। পরে তাকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা সাতটায় উপজেলার রামপুর নিরিবিলি পিকনিক স্পটের পশ্চিম পাশে সন্ত্রাসীরা ছিনতাইয়ের উদ্দেশ্যে র্যাবের গাড়ির গতিরোধ করে। এ সময় ধাওয়া করে উপজেলার চর মঙ্গলহাটা গ্রামের এনায়েত মুসল্লীকে (২২) বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ (২২) আটক করে র্যাব সদস্যরা। তার সহযোগী অন্য দুইজন মোটরসাইকেলে করে পালিয়ে যায়।IMG0
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
